আদর্শ, সাহস ও মানবিকতার প্রতীক মোঃ আলমগীর হোসাইন (মাস্টার)-এর ৩৬তম জন্মদিন আজ " আজ এক গর্বের ও আনন্দের দিন" আজ ১৫ ডিসেম্বর —কল্যাণপুর গ্রামের অন্যতম জাগ্রত ব্যক্তিত্ব, আদর্শ শিক্ষক ও নিবেদিতপ্রাণ সমাজসেবক মোঃ আলমগীর হোসাইন (মাস্টার) -এর ৩৬তম শুভ জন্মদিন । ১৯৮৯ সালের এই দিনে জন্মগ্রহণ করা মোঃ আলমগীর হোসাইন শুধু একজন শিক্ষকই নন, তিনি কল্যাণপুরের যুব সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত, এক নির্ভীক পথপ্রদর্শক। সমাজের প্রতিটি সংকটময় ও অস্বাভাবিক পরিস্থিতিতে তিনি তাঁর মেধা, প্রজ্ঞা ও সাহসিকতার মাধ্যমে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সদা সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন। সত্য, ন্যায় ও আদর্শের পথে অবিচল থেকে সমাজ গঠনে তাঁর অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাঁর চিন্তা, কর্ম ও নেতৃত্ব কল্যাণপুরকে প্রতিনিয়ত আলোকিত করে চলেছে। এমন আদর্শবান, মানবিক ও সাহসী মানুষের উপস্থিতি একটি সমাজের জন্য নিঃসন্দেহে আল্লাহর বিশেষ নিয়ামত। এই শুভ জন্মদিনে আমাদের হৃদয় নিংড়ানো কামনাঃ মোঃ আলমগীর হোসাইনের মতো আদর্শবান মানুষ কল্যাণপুরের প্রতিটি ঘরে ঘরে জন্ম নিক। তাঁর চিন্তা, আদর্শ ও নেতৃ...
"আধ্যাত্মিক পথের পথিক" (মিনকুল ইসলাম স্যারের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি) যাঁর পায়ের ধুলা মিশে আছে কল্যাণপুরের পথঘাটে, যাঁর কণ্ঠে আজও শোনা যায় মানুষের প্রতি ভালোবাসার মৃদু আহ্বান, যিনি শিক্ষায় দ্যুতিময়, রাজনীতিতে আদর্শবান, সেবায় নিবেদিত, আধ্যাত্মিকতায় আলোকিত—তিনি আমাদের প্রিয় মিনকুল ইসলাম স্যার। তিনি আমাদের সময়ের, আমাদের অঞ্চলের, মানবিক বোধের এক উজ্জ্বল প্রতীক। তাঁর চলনে আছে বিনয়, কথায় প্রজ্ঞা, কর্মে আত্মত্যাগের ছাপ। তিনি ধানের শীষে মাথা নোয়ানো এক শিক্ষক, স্নেহের ছায়ায় ছায়াময় এক অভিভাবক, আত্মিক জাগরণের দীপ্ত পথিক। তাঁর জীবনের প্রতিটি ধারা যেন একটি আলাদা কবিতা, আর সমগ্র জীবন এক আলোকমাল্য হয়ে আজও জ্বলছে। সমতার স্নিগ্ধ ছায়ায়ঃ- "সবাই যেখানে যেভাবে নামাজ পড়বে, আমিও সেখানেই!"— একবার ইফতারের শেষে গ্রামের মানুষজন সবাই মিলে মেঝেতে নামাজ পড়তে যাচ্ছিলেন। একজন তাঁকে সম্মান জানিয়ে জায়নামাজ এগিয়ে দিলে, তিনি বিনয়ের সঙ্গে এই কথাটি বলেন। এই একটি বাক্যই বলে দেয়, তিনি কতটা সহজ, নিরহংকার ও মানবিক। যেখানে অনেকে নিজের অবস্থান দিয়ে আলাদা হয়ে যান, সেখানে মিনকুল ইসলাম স্যার নিজেকে ...
Kallyanpur Youth Forum কল্যাণপুর ইয়োথ ফোরাম জেলাঃ মেহেরপুর থানাঃ গাংনি ইউনিয়নঃ তেঁতুলবাড়িয়া গ্রামঃ কল্যাণপুর অরাজনৈতিক ও অলাভজনক একটি সংস্থা। A non-profit organisation. কমিটি পদের নাম ও সংশ্লিষ্ট ব্যক্তির নাম: প্রতিষ্ঠাতা (Founder) ও প্রধান উপদেষ্টা ( Chief Advisor) : খালিদ মামুন সভাপতি (President): সুমন আহমেদ প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO): আহসান হাবীব বাচ্চু মহাসচিব (Secretary-General): আলমগীর হোসাইন সহ-সভাপতি (Vice President): রাকিবুল ইসলাম রিদয় যুগ্ম-মহাসচিব (Joint Secretary-General): আব্দুল্লাহ আল শেলাবী তথ্যপ্রযুক্তি পরিচালক ( Director of Information Technology): আল নাহিয়ান আছিব সাংগঠনিক সম্পাদক ( Organizing Secretary) : মোমিনুল ইসলাম পরিচালক বোর্ড সদস্য (Board of Directors): নূর আলম উন্নয়ন পরিচালক (Development Director): আরাফাত ইসলাম আকাশ প্রশিক্ষণ কর্মকর্তা (Training Officer): বিজয় আহমেদ প্রোগ্রাম পরিচালক (Program Director): পারভেজ হোসেন তহবিল সংগ্রহ পরিচালক (Fundraising Director): নাজমুল হোসাইন যোগাযোগ পরিচালক (Communications Dir...
Comments
Post a Comment