আদর্শ, সাহস ও মানবিকতার প্রতীক মোঃ আলমগীর হোসাইন (মাস্টার)-এর ৩৬তম জন্মদিন আজ
আদর্শ, সাহস ও মানবিকতার প্রতীক
মোঃ আলমগীর হোসাইন (মাস্টার)-এর ৩৬তম জন্মদিন আজ
"আজ এক গর্বের ও আনন্দের দিন"
আজ ১৫ ডিসেম্বর—কল্যাণপুর গ্রামের অন্যতম জাগ্রত ব্যক্তিত্ব, আদর্শ শিক্ষক ও নিবেদিতপ্রাণ সমাজসেবক
মোঃ আলমগীর হোসাইন (মাস্টার)-এর ৩৬তম শুভ জন্মদিন।
১৯৮৯ সালের এই দিনে জন্মগ্রহণ করা মোঃ আলমগীর হোসাইন শুধু একজন শিক্ষকই নন, তিনি কল্যাণপুরের যুব সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত, এক নির্ভীক পথপ্রদর্শক। সমাজের প্রতিটি সংকটময় ও অস্বাভাবিক পরিস্থিতিতে তিনি তাঁর মেধা, প্রজ্ঞা ও সাহসিকতার মাধ্যমে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সদা সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন।
সত্য, ন্যায় ও আদর্শের পথে অবিচল থেকে সমাজ গঠনে তাঁর অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাঁর চিন্তা, কর্ম ও নেতৃত্ব কল্যাণপুরকে প্রতিনিয়ত আলোকিত করে চলেছে। এমন আদর্শবান, মানবিক ও সাহসী মানুষের উপস্থিতি একটি সমাজের জন্য নিঃসন্দেহে আল্লাহর বিশেষ নিয়ামত।
এই শুভ জন্মদিনে আমাদের হৃদয় নিংড়ানো কামনাঃ
মোঃ আলমগীর হোসাইনের মতো আদর্শবান মানুষ কল্যাণপুরের প্রতিটি ঘরে ঘরে জন্ম নিক। তাঁর চিন্তা, আদর্শ ও নেতৃত্বে আমাদের সমাজ আরও সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক হয়ে উঠুক।
হে মহান আল্লাহ,
মোঃ আলমগীর হোসাইন (মাস্টার)-কে নেক হায়াত দান করুন।
তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও আমল কবুল করুন।
তাঁকে সুস্থতা, দীর্ঘায়ু ও সমাজের জন্য আরও কল্যাণকর কাজ করার তাওফিক দান করুন।
সত্য ও ন্যায়ের পথে তাঁকে সদা অবিচল রাখুন এবং সকল অপশক্তি থেকে হেফাজত করুন।
আমিন।
শুভ ৩৬তম জন্মদিন
ভালো থাকুন, সুস্থ থাকুন—এই আন্তরিক কামনায়।
প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর, ২০২৫
প্রকাশকঃ খালিদ মামুন
প্রতিষ্ঠাতা, কল্যাণপুর ইয়োথ ফোরাম
গাংনী, মেহেরপুর
Comments
Post a Comment